• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৪৮:০৯ (28-Jul-2026)
  • - ৩৩° সে:
পাবনায় ট্রেনে কাটা করে নারীর মৃত্যু

পাবনায় ট্রেনে কাটা করে নারীর মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার সিঙ্গা বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে নারী অনু আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।১৪ জুলাই মঙ্গলবার সকালে পাবনা-ঢালারচর-রাজশাহী রেলপথে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুরিয়া গ্রামের বাসিন্দা।রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে সিঙ্গা বাজারের উদ্দেশ্যে বের হন অনু আক্তার। সিঙ্গা বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢালারচর থেকে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) পুলিশকে জানায়। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “গতকাল ট্রেনে কাটা পড়ে একজন এবং আজ সকালে আরও একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।