• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৬:৫২ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

লালপুরে ছেলের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু

১৮ জুলাই ২০২৫ দুপুর ১২:৪০:৫৪

লালপুরে ছেলের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ছেলের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন মায়া (৬০) নামের এক নারী।

১৮ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া রাজশাহীর নন্দনগাছি এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত মনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়া তাঁর জামাইবাড়ি থেকে আব্দুলপুর রেলস্টেশনে আসেন রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে চড়ার জন্য। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে। ট্রেন আসার মুহূর্তে তাঁরা রেললাইন পার হচ্ছিলেন। ছেলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মায়া পিছিয়ে পড়েন। ঠিক তখনই স্টেশনে ঢুকে পড়ে ট্রেনটি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহটি দ্বিখণ্ডিত হয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৪২

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১৯



ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪





Follow Us