• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:২৪:৩০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

১০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৯:৫৩

ফকিরহাটে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় শুকুরণ বেগম (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১০ জানুয়ারি শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুকুরণ বেগম ফকিরহাট উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাগানের একটি জামরুল গাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

এ ঘটনায় এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





Follow Us