• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:৩৬ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় আহত পারভীন আক্তার (৪৫) নামের এক ভ্যানযাত্রী নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Ad

১৮ ফেব্রুয়ারি বুধবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্বামী আতিয়ার রহমান (৫৫) বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Ad
Ad

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যার দিকে ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকার বাসিন্দা আতিয়ার রহমান ও তার স্ত্রী পারভীন আক্তার ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।

খুলনা-ঢাকা মহাসড়কের পিলজংগ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘গ্রীন লাইন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি ছিটকে পড়ে এবং দম্পতি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভীন আক্তার মারা যান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬

Follow Us