• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:০৭:৩৫ (08-Nov-2026)
  • - ৩৩° সে:
সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: শ্রমিক সংগঠনের ভেতরে ঢুকে একটি পক্ষ উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান।তিনি বলেন, পতিত সরকারের কিছু দোসর শ্রমিক নেতা সংগঠনের ভেতরে প্রবেশ করে আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে।২ নভেম্বর সোমবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়িতে শ্রমিকদের আন্দোলন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।এসপি বলেন, বিভিন্ন স্থানে ধারণ করা ভিডিও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনের ভেতরে অনুপ্রবেশ করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।এটিভি/ এইচকে