অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুয়েল (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৯ মে মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন।


নিহত জুয়েল শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পুলিশের একটি অভিযানের সময় কয়েকজন যুবকের সঙ্গে জুয়েলের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন তার অফিসে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available