• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ১১:৩০:৪৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পৃথক আগুন ও বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

১৫ মে ২০২৬ রাত ০৮:৪৭:৫৮

নারায়ণগঞ্জে পৃথক আগুন ও বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পৃথক আগুন ও বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা-মা ও তাদের তিন সন্তানের মৃত্যু হয়। অন্যদিকে কুতুবপুরের লাকি বাজার এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা ও ছেলেও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

১৫ মে শুক্রবার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের শেষ সদস্য সায়মা (৩২) মারা যান। একই দিন সকালে কুতুবপুরের ঘটনায় দগ্ধ আব্দুল কাদের (৫০) মারা যান। পরে দুপুরে তার ছেলে রাকিব (১৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

নিহতরা হলেন- ফতুল্লার গিরিধারা এলাকার মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), তাদের তিন সন্তান মুন্নি (১০), মুন্না (৭) ও কথা। এছাড়া কুতুবপুর লাকি বাজার এলাকার আব্দুল কাদের (৫০) ও তার ছেলে রাকিব (১৬)।

রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. কালাম, তার স্ত্রী সায়মা এবং তাদের তিন সন্তান গুরুতর দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে প্রথমে গত সোমবার সকালে মারা যান পরিবারের কর্তা মো. কালাম। চিকিৎসকদের মতে, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এরপর বুধবার সন্ধ্যায় মারা যায় তাদের সন্তান কথা। শিশুটির শরীরের ৫২ শতাংশ ও শ্বাসনালী দগ্ধ হয়েছিল।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যায় সাত বছরের শিশু মুন্না। এর তিন ঘণ্টা পর বেলা ১টার দিকে মারা যায় বড় বোন মুন্নি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মুন্নির শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। সবশেষ শুক্রবার সকালে মারা যান মা সায়মা।

অন্যদিকে, কুতুবপুরের লাকি বাজার এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ আব্দুল কাদের ও তার ছেলে রাকিব শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ফতুল্লার গিরিধারা এবং কুতুবপুরের লাকি বাজার এলাকায় পৃথক দুই ঘটনায় দুই পরিবারের মোট নয়জন অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯