• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪৫:৫৫ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেফতার

১৫ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:২২

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জ  প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

১৪ জুলাই মঙ্গলবার ভোর ৫টার দিকে র‍্যাব-১১ সদর কোম্পানি এবং র‍্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার রিপন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকার হারুনের ছেলে।

র‍্যাব জানায়, গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানার বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় গিট্টু রিপন তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিনজন র‍্যাব সদস্যকে গুরুতর জখম করে।

র‍্যাব আরও জানায়, গিট্টু রিপন মাসদাইর ও ফতুল্লা এলাকায় কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার ও সক্রিয় সদস্য। সে কনট্রাক্ট কিলিং, হত্যা এবং মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, ‘ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত অন্যতম প্রধান আসামি গিট্টু রিপনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি এবং মাদক চোরাচালানসহ ডজনের বেশি মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us