• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৬:৩২ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে ২৬ সেপ্টেম্বর থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:৪২

সারাদেশে ২৬ সেপ্টেম্বর থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সারাদেশে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পাশাপশি হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমও অব্যাহত রাখা হবে।

১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জ রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাম্পটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে হাম আক্রান্ত যেসব শিশু আসছে, তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেয়নি। এ কারণে এখনো হাম হচ্ছে। হাম থেকে শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

তিনি বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা অতীতের সরকারের মতো বসে থাকব না। আগামী ২৬ তারিখ থেকে দেশজুড়ে আমরা ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে ২১ দিনের মধ্যে আমরা বাংলাদেশে ২ কোটি ভ্যাকসিন সংগ্রহ করেছি। ২ কোটি শিশুকে ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগেও হাম হয়েছে, তবে তখন পুষ্টির ঘাটতি ও নিউমোনিয়ার কারণে শিশু মৃত্যুর ঘটনা কম ছিল। বর্তমানে পুষ্টির অভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে। এর প্রতিকার হিসেবে শিশুদের ভ্যাকসিন দেওয়ার গুরুত্ব অনেক। আমরা ভ্যাকসিনের কার্যক্রম সবসময় চালু রাখব, যাতে কোনো শিশু হঠাৎ করে রোগাক্রান্ত না হয়।

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষ: আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু

মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ স্থানীয় নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২



লণ্ঠন হাতে আলোর ছটা ছড়াচ্ছেন অপু বিশ্বাস
লণ্ঠন হাতে আলোর ছটা ছড়াচ্ছেন অপু বিশ্বাস
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৫৪