• ঢাকা
  • |
  • সোমবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ভোর ০৪:৫৪:৫৭ (25-May-2026)
  • - ৩৩° সে:
নওগাঁয় বজ্রপাতে কেড়ে নিল ২ কৃষকের প্রাণ

নওগাঁয় বজ্রপাতে কেড়ে নিল ২ কৃষকের প্রাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে।২১ মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে কৃষি জমিতে কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে ও তারেক একই গ্রামের আমিনুরের ছেলে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।জানা যায়, বৃহস্পতিবার সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়।  বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল মুঠোফোনে বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।