• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:১৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

২৩ নভেম্বর ২০২৫ রাত ০৮:২১:০০

বদলগাছীতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতকালীন সবজি চাষ ও পরিচর্যায় দিন-রাত কাজ করছেন মাঠে তারা। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবার শীতকালীন সবজি উৎপাদনকে ঘিরে নতুন আশায় বুক বেঁধেছেন এই অঞ্চলের স্থানীয় কৃষকরা।

দরজায় কড়া নাড়ছে শীত। আর শীত মানেই সবজির ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁর বদলগাছীতে কাক ডাকা ভোর আর সকালের শিশির ভেজা ফসলের মাঠ যেন এখন  কৃষকের ব্যস্ততার চিত্রই যেন সর্বত্র।

বেলা বাড়ার সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে মাঠজুড়ে শীতকালীন সবজি চাষে সেই কর্মচাঞ্চল্য পূর্ণ পরিবেশ। শীতের আগমনী বার্তা পেয়ে কৃষকরা সবজি চাষে নেমেছেন পুরো মনোযোগ নিয়ে।

আরও পড়ুন

পরীক্ষামূলক চাষ থেকে বাণিজ্যিক আবাদ: বকশীগঞ্জের পাহাড়ি ঢালে কাসাভার বিপ্লব

উপজেলার কোলা, আধাইপুর, মিঠাপুর, বিলাশবাড়ী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নেই মাঠে মাঠে চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মুলা, করলা, বরবটি, লালশাক, পালং শাকসহ নানা প্রকারের সবজি।

এদিকে জমি প্রস্তুত- ফসলি জমিতে কেউ জৈব সার দিচ্ছেন, কেউ বা রাসায়নিক সার। অন্যদিকে চলছে আগাছা পরিষ্কার, বালাইনাশক প্রয়োগ ও চারার পরিচর্যা-যেন শেষ নেই।

স্থানীয় কৃষকরা বলছেন, হঠাৎ বৃষ্টিতে আগের ফসল একটু নষ্ট হয়েছিল। তাই এবার শীতের সবজিতেই ভরসা করছি। সময়মতো পরিচর্যা করলে ভাল দামে বিক্রি করা যাবে।

আরও পড়ুন

নিজেদের উৎপাদিত পেঁয়াজেই চাহিদা পূরণ হবে: কৃষি মহাপরিচালক

অতিরিক্ত লাভের আশায় এবং আগের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের তৎপরতা অন্যান্য বছরের তুলনায় এবার আরও বেড়েছে। ইতোমধ্যে বাজারে আগাম সবজির চাহিদা বাড়ায় তাদের প্রত্যাশা এই মৌসুম হবে লাভজনক।

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছেন, এ উপজেলায় এবার চলতি শীত মৌসুমে ১ হাজার ১শ’ ৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যেই এই উপজেলায় ৮শ’ ৮০ হেক্টর জমিতে শীতকালীন শাক সবজি লাগানো হয়েছে, একই সাথে আরও চাষের জন্য প্রস্তুতি চলছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান জানান, দুর্যোগে ক্ষতি কাটিয়ে কৃষকরা এই শীত মৌসুমের সবজি চাষ করে আবারও ঘুরে দাঁড়াবে, একই সাথে সবজি চাষ করে ক্ষতি পুষিয়ে লাভ হবেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০