• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:০৪:৫০ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

দেশের ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

২৯ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৫:০৫

দেশের ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট: দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে আজ ২৯ জুলাই বুধবার দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
দেশের ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
২৯ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৫:০৫







Follow Us