• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৮:৫০ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত, ফিরছেন দেশে

২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২০:৪৬

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত, ফিরছেন দেশে

স্পোর্টস ডেস্ক: টানা জ্বরে আক্রান্ত হয়ে ২০তম এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। জাপানের নাগোয়ায় দলের সঙ্গে পৌঁছানোর পর থেকেই তিনি অসুস্থতায় ভুগছেন।

শারীরিক পরীক্ষার পর তার শরীরে ইনফেকশনের উপস্থিতি নিশ্চিত হওয়ায় তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান শান্তর শারীরিক অবস্থার বিষয়ে জানান, দলের সঙ্গে জাপানে নামার পর থেকেই শান্ত জ্বরে ভুগছেন। ইতোমধ্যে চার দিন পার হয়ে গেছে, কিন্তু তার জ্বর কমছে না। এটি মূলত মৃদু জ্বর (লো-গ্রেড ফিভার)। এখানকার বিভিন্ন পরীক্ষায় তার শরীরে ইনফেকশন ধরা পড়েছে, যদিও ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪২:২০


জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:১০:৪৫



আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০১:৩৭