• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:১৫:১০ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ

২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৯:৫৬

নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: অনুষ্ঠিত হতে যাচ্ছে পোশাক খাত বিষয়ক নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। ২৩ নভেম্বর সোমবার সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। গত সপ্তাহে, শ্রমভবনে এই সভা হওয়ার কথা থাকলেও একজন বোর্ড সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়।

অনুষ্ঠেয় সভায়, মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব পেশ করার কথা। মজুরি বৃদ্ধির ইস্যুতে, নভেম্বরের ১ তারিখ, নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়।

বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। সবশেষ, ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে।

আরও পড়ুন

গোপালগঞ্জে হত্যাযজ্ঞের গুজব, অপপ্রচারের প্রতিবাদ বিজিবির

সেই হিসাবে, নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি মাসেই। ২০২৩ সালে, ন্যূনতম মজুরি, ৮ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়। সেসময় মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৯:৫৬