• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫৬:৪৫ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল যেভাবে জানা যাবে

২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪১:৪১

আজ এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল যেভাবে জানা যাবে
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ ২৩ নভেম্বর সোমবার প্রকাশ করা হবে। পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে ফল প্রকাশের সময় বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

২২ নভেম্বর রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

আরও পড়ুন

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকেও ফল জানতে পারবেন। এ ছাড়া পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হবে।

যেভাবে ফল জানা যাবে

শিক্ষার্থীরা তিনভাবে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন।

আরও পড়ুন

প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর

১. নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখা যাবে।

২. কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকে ফল জানা যাবে।

৩. পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল পাঠানো হবে।

আরও পড়ুন

জ্ঞানকে উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

এর আগে গত ২১ নভেম্বর শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে পরবর্তী সময়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তন করে বিকেল ৩টা নির্ধারণ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

আরও পড়ুন

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাঁদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। আজ বিকেল ৩টায় এসব আবেদনের ফল প্রকাশ করা হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ