• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:০৭:০৫ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশত্যাগের সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:২৩

দেশত্যাগের সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল ২২ নভেম্বর রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

২৩ নভেম্বর সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রোববার রাতে বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। বহির্গমন প্রক্রিয়ার অংশ হিসেবে ইমিগ্রেশন ডেস্কে গেলে তার পরিচয় শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করা হয়। তার ব্যবহৃত পাসপোর্টের তথ্যও ইতিমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে।

আরও পড়ুন

দেশের যেসব এলাকায় আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

পুলিশ সূত্র বলছে, সুইডেন আসলামের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। বিমানবন্দরে গ্রেফতারের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৯:৫৬