• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:১২:০৭ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

রোনালদোর গোলে জয় তুলে নিলো আল নাসর

২৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:২১:৪৬

রোনালদোর গোলে জয় তুলে নিলো আল নাসর

স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লিগে ঘরের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাকে জয় তুলে নিয়েছে আল নাসর। আর এই ম্যাচের জয়সূচক গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৮ আগস্ট শুক্রবার রাতে আল তাউনকে ২-১ গোলে হারায় আল নাসর। একাদশ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা টানেন সামু কস্তা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো। বক্সের ভেতর থেকে আল নাসরের মোহামেদ সিমাকানের শট লক্ষ্যেই ছিল, কাছ থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান রোনালদো।

এক হাজার ক্যারিয়ার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। সেই সঙ্গে সৌদি প্রো লিগে তিন ম্যাচ খেলে রোনালদোর গোল হলো দুটি। ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের ক্যারিয়ার গোল দাঁড়াল ৯৭৮টি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৩

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৩৩