• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪০:২৪ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষ, দুই নেতার রোকন পদ বাতিল

২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:০১

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষ, দুই নেতার রোকন পদ বাতিল
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দলটির সাবেক মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১ নভেম্বর রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িসহ কার্যালয়ে ভাঙচুর করা হয়।

আরও পড়ুন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর

ওই অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এর দুদিন পর, ১৬ অক্টোবর কেন্দ্রীয় নির্দেশনায় কুমিল্লা মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় তত্ত্বাবধানে সংগঠন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে তদন্ত কমিটির দাখিল করা সুপারিশের ভিত্তিতে গত ২৬ অক্টোবর আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় দুই নেতার বিরুদ্ধে এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

শ্রমিকদের কাঁধে ভর করে দেশ অস্থিতিশীল করতে চায় ছাত্রলীগ-যুবলীগ: রিজভী

উল্লেখ্য, এ সহিংস ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এর আগেই গত ১৫ অক্টোবর এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)
২ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৩:৪৮






আজকের নামাজের সময়সূচি (২ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২ নভেম্বর ২০২৬)
২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৬:১৮