• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৭:২২ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

বিরল প্রজাতির জলঢোঁড়া সাপের দেখা মিলল পঞ্চগড়ে

২ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৪:২১

বিরল প্রজাতির জলঢোঁড়া সাপের দেখা মিলল পঞ্চগড়ে
বিরল প্রজাতির জলঢোঁড়া সাপ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: প্রকৃতিতে জলঢোঁড়া সাপের পরিচিত রং বাদামি ও কালচে। তবে পঞ্চগড়ের বোদা উপজেলায় দেখা মিলেছে ব্যতিক্রমী এক জলঢোঁড়ার। শরীরে নেই স্বাভাবিক রঙের ছোপ; বরং হলদেটে-সাদা বর্ণে আলাদা করে নজর কাড়ছে সাপটি। অ্যালবিনিজম নামের বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির শরীরে এমন রঙের পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম সম্প্রতি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন।

সাপটি জলঢোঁড়া বা চেকার্ড কিলব্যাক। এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। সাধারণত শরীরে বাদামি ও কালচে ছোপ থাকলেও অ্যালবিনিজম বৈশিষ্ট্যের কারণে উদ্ধার হওয়া সাপটির শরীরে দেখা গেছে হলদেটে-সাদা বর্ণ।

আরও পড়ুন

বিশ্ব সাপ দিবস আজ

অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়, বরং প্রাণীর জন্মগত জিনগত বৈশিষ্ট্য। এ অবস্থায় শরীরে মেলানিন উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। ফলে প্রাণীর স্বাভাবিক গায়ের রঙে পরিবর্তন আসে। অনেক ক্ষেত্রে চোখের রঙেও এর প্রভাব পড়ে।

উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম জানান, সাপটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে এর স্বাভাবিক রঙের পরিবর্তন হয়েছে। এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর দেখা যায় না। কয়েকবার খোলস বদলানোর পর সাপটির শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন আসে কি না, তা পর্যবেক্ষণ করা হবে। এরপর উপযুক্ত পরিবেশে সাপটিকে অবমুক্ত করা হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)
২ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৩:৪৮