• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫৭:০৭ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:২৯

গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ নভেম্বর সোমবার সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস মালিক নেতারা উপস্থিত রয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তাও বৈঠকে অংশ নিয়েছেন।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, মাঠে ১০ প্লাটুন বিজিবি

এদিকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে একই দাবিতে ঢাকার সাভারেও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। আশুলিয়া এলাকায় শত শত শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)
২ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৩:৪৮