• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৫৮:৫৫ (10-Jul-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার ম্যাচের দায়িত্ব পেলেন পর্তুগালের সেই বিতর্কিত রেফারি

১০ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৫:১৪

আর্জেন্টিনার ম্যাচের দায়িত্ব পেলেন পর্তুগালের সেই বিতর্কিত রেফারি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের সেই বিতর্কিত রেফারি হোয়াও পিনহেইরো। কানসাস সিটিতে শনিবার রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

৩৮ বছর বয়সী পিনহেইরো এবারই প্রথম বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন। গ্রুপ পর্বে তিনি সুইজারল্যান্ডের একটি ম্যাচ পরিচালনা করলেও এবারই প্রথম আর্জেন্টিনার ম্যাচে বাঁশি বাজাবেন।

২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেক হওয়া পিনহেইরো ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ পরিচালনা করছেন। ২০২২-২৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের পর ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে সুইজারল্যান্ড-বসনিয়া ম্যাচ পরিচালনা করেন পিনহেইরো। ওই ম্যাচে তিনটি হলুদ কার্ড এবং বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে লাল কার্ড দেখান তিনি। এছাড়া শেষ ষোলোতে কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও দায়িত্ব পালন করেন।

তবে তার ক্যারিয়ারে বিতর্কও রয়েছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন মিউনিখ ও পিএসজির সেমিফাইনালের দ্বিতীয় লেগে একটি পেনাল্টির আবেদন নাকচ করাকে ঘিরে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বায়ার্নের খেলোয়াড় ও কোচিং স্টাফ ওই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেও ম্যাচ কর্মকর্তারা ভিএআর পর্যালোচনার প্রয়োজন মনে করেননি।

শনিবারের কোয়ার্টার ফাইনালে পিনহেইরোর সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশী ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার।

সূত্র: রয়টার্স স্পোর্টস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মাশহাদে চিরনিদ্রায় আলী খামেনি
মাশহাদে চিরনিদ্রায় আলী খামেনি
১০ জুলাই ২০২৬ সকাল ০৯:০৪:০৪








Follow Us