• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৭:৪৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৩৪:৩০

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন।

৯ নভেম্বর সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

ভিডিও বার্তায় খলিলুর রহমান সম্মেলনে নিজের প্রধান তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরে বলেন, আমি তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নিয়ে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১-এ যাচ্ছি। প্রথমত, প্যারিস চুক্তির আওতায় আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন জ্বালানি, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাস ত্বরান্বিত করার মাধ্যমেই আমরা এই লক্ষ্য অর্জন করতে চাই।

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

তিনি জানান, তার দ্বিতীয় অগ্রাধিকার হলো ‘জলবায়ু অর্থায়ন’। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো (অভিযোজন), সহনশীলতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেন সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে জোর দেবেন তিনি।

তিনি বলেন, আমাদের শেষ অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা। আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করা এবং স্থানীয় কমিউনিটি সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবন সুরক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য।
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯