• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১১:২৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রীলঙ্কা-ভুটানের ম্যাচ ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:১৩

শ্রীলঙ্কা-ভুটানের ম্যাচ ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল। ‘এ’ গ্রুপের খেলায় শ্রীলংকা-ভুটান ম্যাচ আজ ২-২ গোলে ড্র করায় বাংলাদশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট ৪টি দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপ থেকে ভুটান দুই ম্যাচ খেলে সংগ্রহ করেছে মাত্র এক পয়েন্ট। শ্রীলংকা এক ম্যাচ খেলে পেয়েছে এক পয়েন্ট। বাংলাদেশ ভুটানকে হারিয়ে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে আছে।

পরের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলংকার কাছে হারলেও তারা শীর্ষ দুইয়ের মধ্যে থাকবে। ফলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই।

আরও পড়ুন

মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান

আজ শ্রীলংকার সঙ্গে ড্র করায় ভুটানকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। কারণ বাংলাদেশ দল পরের ম্যাচে শ্রীলংকাকে দুই গোলের ব্যবধানে হারালে লাভ হবে ভুটানের। তখন তারা সেমিফাইনাল খেলতে পারবে।

তবে শ্রীলংকা ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলতে পারবে। তখন ছিটকে যাবে ভুটান।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০