• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৯:১৩ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিকে ছুরিকাঘাত, প্রেমিকা গ্রেফতার

৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৭:২৬

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিকে ছুরিকাঘাত, প্রেমিকা গ্রেফতার

অনলাইন ডেস্ক: খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের বিরোধের জেরে অনিক হাসনাত মুন্না (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরে আহত তরুণকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৯ নভেম্বর সোমবার বেলা ১১টার দিকে আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত অনিক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। অভিযুক্ত ওই তরুণী একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক কাঁচামরিচ নিয়ে যাওয়ার সময় ওই তরুণী তাকে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে পেটে ছুরিকাঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এ সময় সে অন্যদেরও ছুরিকাঘাতের হুমকি দেন। পরে স্থানীয়রা তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অনিক ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন নিয়ে বিরোধ চলছিল। তবে বিয়েতে অস্বীকৃতি এবং অন্য মেয়ের সঙ্গে কথা বলাতে নিজেদের মধ্যে বিরোধের সৃষ্টি হওয়ার একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ‘মেয়েটির কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে তার পরিবার জানিয়েছে। এ-সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও তারা নিয়ে এসেছে। অনিকের পেটে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো জখম হয়নি।’ ‘অনিক এ ঘটনায় কোনো অভিযোগ করতে চাননি। তাকেও থানায় নেওয়া হয়েছিল। দুই পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার সম্ভাবনা রয়েছে। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।’
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২