• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪০:৫৬ (02-Jul-2026)
  • - ৩৩° সে:

রেফারির বিতর্কিত সিদ্ধান্তে উত্তাল ফুটবল দুনিয়া

২ জুলাই ২০২৬ সকাল ০৯:২২:৫৩

রেফারির বিতর্কিত সিদ্ধান্তে উত্তাল ফুটবল দুনিয়া

স্পোর্টস ডেস্ক: বেলজিয়াম ও সেনেগালের মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচটি শেষ হওয়ার পরও আলোচনা থামেনি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পর্যালোচনার পর বেলজিয়ামের পক্ষে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই স্পটকিক থেকেই জয়সূচক গোল করে বেলজিয়াম ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের শেষ দিকে ম্যাচ যখন ২-২ সমতায় এবং টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখনই আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। সেনেগালের ডিফেন্ডার লামিনে কামারা বল ক্লিয়ার করতে স্লাইড ট্যাকল করেন। রিপ্লেতে দেখা যায়, বলে স্পর্শ করার আগেই তার পা বেলজিয়ামের ইউরি টিলেমান্সের সঙ্গে সংস্পর্শে আসে। মাঠের রেফারি প্রথমে খেলা চালিয়ে দিলেও পরে ভিএআরের পরামর্শে মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সেনেগালের খেলোয়াড় ও সমর্থকেরা। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল বিশ্লেষকরাও।

ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল আইটিভিকে বলেন, ‘আমার সত্যিই মনে হয় না এটা পেনাল্টি ছিল। টিলেমান্স যদি আগে বলে স্পর্শ করতেন, এরপর ট্যাকলের শিকার হতেন, তাহলে সেটিকে পেনাল্টি বলা যেত।’

একই ধরনের মন্তব্য করেছেন নাইজেরিয়ার সাবেক অধিনায়ক জন ওবি মিকেল। টেলিভিশন বিশ্লেষণে তিনি বলেন, ‘মনে হচ্ছে কারা খেলছে, তার ওপর ভিত্তি করে নিয়মের প্রয়োগ বদলে যাচ্ছে। একই ঘটনা অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটলে হয়তো পেনাল্টি দেওয়া হতো না।’

ম্যাচ শেষে সেনেগালের খেলোয়াড়দের হতাশাও ছিল স্পষ্ট। জয়ের খুব কাছাকাছি গিয়ে বিতর্কিত এক সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেন।

এদিকে ফুটবল অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে ভিএআরের ব্যবহার এবং রেফারিংয়ের মান নিয়ে। অনেকের প্রশ্ন, ভিডিও রিপ্লে দেখার সুযোগ থাকার পরও এমন বিতর্কিত সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো। ফলে বেলজিয়াম-সেনেগাল ম্যাচের এই পেনাল্টি সিদ্ধান্ত বিশ্বকাপের অন্যতম আলোচিত রেফারিং বিতর্ক হিসেবে সামনে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us