• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১১:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতের সঙ্গে ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩০:৪৫

ভারতের সঙ্গে ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানান এসএলসির সভাপতি শাম্মি সিলভা।

Ad

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কোনো অবস্থান জানায়নি পিসিবি। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ ও সংহতির অংশ হিসেবেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad
Ad

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যার-এর প্রতিবেদনে বলা হয়, পিসিবিকে পাঠানো চিঠিতে এসএলসি জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে। বাণিজ্যিক, পরিচালনাগত, লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। টিকিট বিক্রি ও আতিথেয়তা ব্যবস্থাপনাও এর অন্তর্ভুক্ত।

এসএলসি আরও উল্লেখ করে, এই ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা নজিরবিহীন, যা বিপুল জনআগ্রহ ও বড় অঙ্কের বাণিজ্যিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে পাকিস্তান দল ম্যাচে অংশ না নিলে শ্রীলঙ্কার জন্য তা মারাত্মক আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে পর্যটক আগমন কমে যাওয়া এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনার কথাও চিঠিতে তুলে ধরা হয়।

ইতোমধ্যে ম্যাচ বয়কটের জল্পনার প্রভাব পড়তে শুরু করেছে কলম্বোর হোটেল খাতে। শিল্পসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উচ্চপ্রোফাইল ম্যাচকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটকের চাপ বাড়বে ধরে নিয়ে হোটেলগুলো প্রস্তুতি নিয়েছিল। কিন্তু অনিশ্চয়তার কারণে একাধিক বুকিং বাতিল হয়ে গেছে।

চিঠিতে এসএলসি অতীতের সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দেয়। সংবেদনশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও শ্রীলঙ্কা একাধিকবার পাকিস্তান সফর করেছে বলে উল্লেখ করা হয়। সর্বশেষ গত বছরের নভেম্বরে সাদা বলের সিরিজ খেলতে গিয়ে শ্রীলঙ্কা দল পাকিস্তানে অবস্থান করছিল, যখন ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হন। এর আগে, প্রায় ১৬ বছর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটেছিল।

এই প্রেক্ষাপটে এসএলসি আশা প্রকাশ করেছে, পিসিবি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং ক্রিকেট ও স্বাগতিক দেশের বৃহত্তর স্বার্থে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us