• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২৭:৫৭ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:২৭

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের আসন, ফোম ও সিলিং পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১৯ সেপ্টেম্বর শনিবার রাত ১টার দিকে টার্মিনালের শ্রমিক সমিতির কার্যালয়ের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। বাসটি কুষ্টিয়া-দৌলতদিয়া রুটে চলাচল করত বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার পর টার্মিনালে দায়িত্ব পালনরত টহল পুলিশ ও নাইট গার্ডরা একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে আশপাশে থাকা বাসের শ্রমিকদের ঘুম থেকে তুলে অন্য বাসগুলো দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর মধ্যেই ‘মা ক্লাসিক পরিবহন’ বাসটির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার ইয়াহিয়া জানান, রাত সোয়া ১টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় অজ্ঞাত হিসেবে প্রতিবেদন করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সময় বাসটি সম্পূর্ণ বন্ধ ছিল এবং ভেতরে কোনো স্টাফ ছিলেন না। টহল পুলিশ ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আশপাশের শ্রমিকদের জাগিয়ে তুলে অন্য বাসগুলো সরিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির সিলিং ও আসনসহ ভেতরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

সূত্র: কালবেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০১:৪৪


রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:২৭

চিরনিদ্রায় অপ্রতিম
চিরনিদ্রায় অপ্রতিম
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:১২


চীনের কাছে ১৩ গোল হজম বাংলাদেশের
চীনের কাছে ১৩ গোল হজম বাংলাদেশের
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:০৯

একের পর এক শিশু হত্যার ঘটনায় যা বললেন আজাহারী
একের পর এক শিশু হত্যার ঘটনায় যা বললেন আজাহারী
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৯:৩৩

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫৮