• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৯:১৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:১২

সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

অনলাইন ডেস্ক: সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাইরের ব্যক্তি বা প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করাকে অসদাচরণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে একটি পত্র জারি করা হয়েছে। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পত্রে সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে তদবির বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

পত্রে বলা হয়, সরকারি কর্মচারীদের আচরণ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে কী ধরনের আচরণ করতে হবে তা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এ বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সরকারি কর্মচারীদের কেউ কেউ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবির করার জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিদেরকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে পাঠাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, এ ধরনের তদবির সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী এটি অসদাচরণের শামিল।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী তার পক্ষে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিদের মাধ্যমে চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করালে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ

একই সঙ্গে তদবিরের বিষয়টি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট কর্মচারীর ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে। তবে চাকরি সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মচারীদের আবেদন করার সুযোগ রয়েছে।

পত্রে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী তার চাকরি সংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। এ ধরনের আবেদন পাওয়ার পর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে তা নিষ্পত্তি করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সংশ্লিষ্টদের নিজ নিজ নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন

শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পত্রটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২