• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২৭:৫৪ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

চীনের কাছে ১৩ গোল হজম বাংলাদেশের

২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:০৯

চীনের কাছে ১৩ গোল হজম বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়ার আনন্দের পর এশিয়ান গেমসের কঠিন বাস্তবতাও টের পেল বাংলাদেশ নারী হকি দল। প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলতে নেমেই শক্তিশালী চীনের সামনে বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে।

জাপানের কাকামিগাহারার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’র ম্যাচে বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়নদের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তৃতীয় এবং ২০২৪ প্যারিস অলিম্পিকের রৌপ্যপদকজয়ী চীনের বিপক্ষে ম্যাচের প্রথম তিন মিনিট নিজেদের সামলে রেখেছিল বাংলাদেশ। এরপরই একের পর এক গোল হজম করতে থাকে তারা।

প্রথম কোয়ার্টারেই চার গোল করে চীন। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দাঁড়ায় ৭-০। দ্বিতীয়ার্ধে আরও ছয় গোল করে বড় জয় নিশ্চিত করে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।

মাত্র পাঁচ মাস আগে ইতিহাসে প্রথমবার এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ নারী হকি দল। এ বছরের এপ্রিলে জাকার্তায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমস বাছাইপর্ব ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আসর। সেখানে শেষ গ্রুপ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিকভাবে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করে দলটি।

সেই ঐতিহাসিক সাফল্যের পর এবার এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে হলো বাংলাদেশকে। দলের বেশির ভাগ খেলোয়াড় চীনে অনুষ্ঠিত জুনিয়র নারী এশিয়া কাপ খেলে সেখান থেকে সরাসরি জাপানে গেছেন। দলের সঙ্গে পরে যোগ দিয়েছেন অধিনায়ক অর্পিতা পাল, দুই গোলরক্ষক মোহুয়া ও হিমাদ্রি সুখ এবং ডিফেন্ডার নীলাদ্রি নীল, ঋতু আক্তার ও নিনিসেন রাখাইন।

এশিয়ান গেমসে বাংলাদেশ পড়েছে পুল ‘এ’তে। এই গ্রুপে চীন ছাড়াও আছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপে।

চীনের বিপক্ষে কঠিন অভিজ্ঞতার পর বিশ্রামের সুযোগও বেশি পাচ্ছে না বাংলাদেশ। আগামীকালই দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ২৩ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া, ২৫ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০১:৪৪


রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:২৭

চিরনিদ্রায় অপ্রতিম
চিরনিদ্রায় অপ্রতিম
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:১২


চীনের কাছে ১৩ গোল হজম বাংলাদেশের
চীনের কাছে ১৩ গোল হজম বাংলাদেশের
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:০৯

একের পর এক শিশু হত্যার ঘটনায় যা বললেন আজাহারী
একের পর এক শিশু হত্যার ঘটনায় যা বললেন আজাহারী
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৯:৩৩

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫৮