• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:০৯:৫৫ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

আইসিসির নতুন র‌্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৪১

আইসিসির নতুন র‌্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে রয়েছে ভারত, আর তালিকার একেবারে নিচে অবস্থান করছে ইতালি।

Ad

আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া এবং ২৫৯ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। এরপর নিউজিল্যান্ড ২৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ ও দক্ষিণ আফ্রিকা ২৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

Ad
Ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক ৩-০ সিরিজ জয়ের সুবাদে এক ধাপ এগিয়েছে পাকিস্তান। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে ষষ্ঠ স্থানে। ফলে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা রয়েছে অষ্টম স্থানে, তাদের রেটিং পয়েন্ট ২২৭।

এদিকে নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পরও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে টাইগাররা যথারীতি নবম স্থানেই রয়েছে।

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড র‌্যাঙ্কিংয়ের ১৪তম স্থানে অবস্থান করছে। অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১০:১২




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪


Follow Us