• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:০৭:২৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

উইকিপিডিয়ায় স্থান পেলেন শরিফ ওসমান হাদি

১৪ মার্চ ২০২৬ সকাল ১০:৫২:৫৮

উইকিপিডিয়ায় স্থান পেলেন শরিফ ওসমান হাদি

অনলাইন ডেস্ক: মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় যুক্ত হয়েছে আলোচিত রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী শহীদ শরিফ ওসমান বিন হাদির জীবনী। সম্প্রতি এই প্ল্যাটফর্মে তাঁর জীবনকাল, রাজনৈতিক দর্শন এবং মৃত্যুর ঘটনাপ্রবাহ নিয়ে একটি বিস্তারিত নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

উইকিপিডিয়ার তথ্যসূত্র অনুযায়ী, শরিফ ওসমান বিন হাদি ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠির নলছিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনীর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি তিনি সাংস্কৃতিক অঙ্গনেও বেশ পরিচিত ছিলেন।

Ad
Ad

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন 'ইনকিলাব মঞ্চ'-এর মুখপাত্র হিসেবে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। ভারতীয় আধিপত্যবাদবিরোধী অবস্থান, জুলাই বিপ্লবের শহীদদের অধিকার রক্ষা এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে রাজপথের আন্দোলনে তিনি ছিলেন অত্যন্ত সরব। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন তিনি।

Ad

উইকিপিডিয়ার ওই নিবন্ধে তাঁর ওপর হামলার বিবরণ দিয়ে জানানো হয়, ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর এলাকার বক্স কালভার্ট সংলগ্ন স্থানে একদল দুর্বৃত্তের গুলিতে গুরুতর জখম হন ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

ব্যক্তিগত জীবনে তিনি রাবেয়া ইসলাম সম্পার সাথে দাম্পত্য সূত্রে আবদ্ধ ছিলেন এবং তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। মৃত্যুর পর তাঁকে ঢাকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৫০:১৮

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৪০:৩৫



টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:১২:০৮





Follow Us