নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র্যাব-১১।
১৩ মার্চ শুক্রবার রাত ১টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।


র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল এলাকায় রাত্রীকালীন টহল চলাকালে খবর পায় যে দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে একটি সন্দেহজনক শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়।

র্যাব আরো জানায়, তল্লাশির সময় ব্যাগটি উদ্ধার করে ভেতরে একটি বিদেশি রিভলবার পাওয়া যায়। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ সহকারী পরিচালক ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available