• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:১৫:২৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

নির্মাণাধীন ভবনের পাইলিং পাইপ ছিঁড়ে শিশুর মৃত্যু

১৪ মার্চ ২০২৬ দুপুর ১২:০১:৩৫

নির্মাণাধীন ভবনের পাইলিং পাইপ ছিঁড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ  প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনে কাজ চলাকালে পাইলিংয়ের ভারী পাইপ ছিঁড়ে পড়ে ইয়াছিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

১৩ মার্চ শুক্রবার সকালে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মো. মিজানুর রহমানের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। কাজের এক পর্যায়ে হঠাৎ পাইলিংয়ের একটি ভারী পাইপ ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় সেখানে থাকা শিশু ইয়াছিন গুরুতর আহত হয়।

Ad

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াছিন আকবরনগর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার মল্লিক ডাক্তারের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই মিরাজ হোসেন খানপুর হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, নিহত শিশুটির বাবা বর্তমানে নারায়ণগঞ্জের বাইরে রয়েছেন। তিনি ফিরে এসে যে সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ময়নাতদন্তের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৫০:১৮

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৪০:৩৫



টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:১২:০৮




Follow Us