• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:১১:০৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফিরলো পাকিস্তান

১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৫৭:৩৩

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফিরলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১২৮ রানের বড় জয় পেয়েছে সফরকারীরা।

১৩ মার্চ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বড় ব্যবধানে জয় তুলে নেয় পাকিস্তান।

Ad
Ad

বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল। মিরাজ ৩৪ রানে ২টি এবং রিশাদ ৫৬ রানে ৩টি উইকেট শিকার করেন। এক পর্যায়ে পাকিস্তানের শেষ সাতটি উইকেট পড়ে মাত্র ৪৩ রানের ব্যবধানে। পাকিস্তানের হয়ে মাজ সাদাকাত ও সালমান আলী আগা অর্ধশতক করেন।

Ad

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ১৫ রানের মধ্যেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। পরে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন লিটন দাস। তবে বৃষ্টির কারণে ম্যাচটি ৩২ ওভারে নামিয়ে আনা হলে নতুন করে ২৪৩ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

এরপর ৩৩ বলে ৪১ রান করে লিটন দাস আউট হলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ছয় নম্বরে নেমে আফিফ হোসেন করেন ১৪ রান। মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান কেউই সিঙ্গেল ডিজিটের বেশি করতে পারেননি।

শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে তাওহীদ হৃদয় ২৮ রান করে আউট হলে দলের সংগ্রহ ছিল ১০৩ রান। এরপর মাত্র ১১ রান যোগ করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ও মাজ সাদাকাত তিনটি করে উইকেট নেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি নেন দুটি উইকেট। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফিরেছে। আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৫০:১৮

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৪০:৩৫



টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:১২:০৮





Follow Us