• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৩:২৪ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

জুলাই সনদ ও গণভোটের রায় ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির

২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২০:৩৫

জুলাই সনদ ও গণভোটের রায় ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

২৯ নভেম্বর রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য জনগণ রক্ত দেয়নি। দেশের মানুষ, বিশেষ করে যুবসমাজ—যাদের কাছে জাতি বিশেষভাবে ঋণী—তারা একটি ব্যাপকভিত্তিক পরিবর্তন চেয়েছিল। আমরা তাদের ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

আরও পড়ুন

লকডাউনের নামে সন্ত্রাসী তৎপরতা চলছে, দেশ স্বাভাবিকই আছে: রিজভী

দলের অবস্থানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, আমাদের দলীয় কোনো দাবি নেই; আমাদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে তারা এবং আমরা—উভয় পক্ষই বলেছিলাম, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে তা পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

জুলাই সনদের বিভিন্ন বিষয়ে বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নমত (ডিসেন্ট) দিয়েছে অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার সহায়ক ধারাগুলো তারা বহাল রাখতে চায়। আর যেসব ধারা থাকলে ফ্যাসিবাদী শাসন চালানো সম্ভব হবে না, ঠিক সেসব জায়গাতেই তারা আপত্তি জানিয়েছে।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আজকের বাংলাদেশ ভালো নেই, আর কার কারণে ভালো নেই তা সবার কাছেই স্পষ্ট। বর্তমান সরকারও দীর্ঘ সাড়ে ১৫ বছর আমাদের মতোই মজলুম ছিল। কিন্তু ৫ তারিখের পর থেকেই তারা সবকিছু ভুলে গেছে। ৬ আগস্টের পর থেকে তারা পুরোনো কায়দায় মানুষের ওপর জুলুম শুরু করেছে। ব্যাপক চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক কূটচালের মাধ্যমে তারা জাতিকে কষ্ট দিয়ে যাচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

আরও পড়ুন

বিজয়ের মাস উপলক্ষে বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন

গত ১৮ নভেম্বর সংসদ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া চা-চক্রের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমি স্পষ্টভাবেই বলেছি, আপনারা জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরাও এর পক্ষে। কিন্তু জাতীয় ঐক্যের পরিবেশ আপনারাই নষ্ট করেছেন। জুলাই সনদ এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে এ দেশে কখনোই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
‘কিং’ নিয়ে দুই দশক পর পুরোনো রূপে শাহরুখ
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:১৯