• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১৪:৩৬ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির

৬ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০২:১৯

স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করে বলেছেন, স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে আওয়ামী লীগ। ৬ নভেম্বর শুক্রবার সকালে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্য। জনগণের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতা পরিচালনা করতে পারে না।

বর্তমান সংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, বিএনপি সংসদকে অকার্যকর করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করছে। সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে।

আরও পড়ুন

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

জামায়াত আমির বলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চান না বলেই তারা ৭ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এসব দাবি আদায়ে তারা সোচ্চার থাকবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, একসময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিতে বাধ্য হয়েছিল। একইভাবে গণভোটের রায়ও তাদের মেনে নিতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

এ সময় জাপান সফর প্রসঙ্গেও বিএনপির কাছে ব্যাখ্যা দাবি করে জামায়াত আমির বলেন, জাপানে গিয়ে মাতারবাড়ী প্রকল্প নিয়ে কী করা হয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।

আরও পড়ুন

এই মহিলা আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩১:৪২


ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:১৭


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৯


আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৩:৪৯