• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৯:৩২ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

এই মহিলা আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি

৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:০৫

এই মহিলা আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ। দলটির নারী উইং ‘জাতীয় নারী শক্তির’ কেন্দ্রীয় পর্যায়ের একটি বড় দায়িত্বে তাকে পদায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক।

এরই মধ্যে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ‘স্ত্রী’ ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে রনির দাবি, ওই নারী তার স্ত্রী নন।

আরও পড়ুন

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ দাবি করেন গোলাম মাওলা রনি।

ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন তিনি। ফটোকার্ডে বলা হয়েছে, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’।

রনি কার্ডটি শেয়ার করে লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’

আরও পড়ুন

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি
পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি
৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:০০:২৪