আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জন্য কি অপেক্ষা করছে আরও ভয়াবহ পরিণতি? যুদ্ধের আগুন এখনো পুরোপুরি নেভেনি, এরই মধ্যে নতুন করে ধ্বংসের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সরাসরি বললেন, ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে তাকে। আর এ বিষয়ে সিদ্ধান্ত জানতে খুব বেশি দেরি হবে না। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্পের ভাষায়, সামরিক অভিযান আরও এগিয়ে নিয়ে গিয়ে সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তি করবে কিনা সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে। তার দাবি, এমন পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে আর কখনো একই সংকটের পুনরাবৃত্তি না ঘটে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে সংঘাতের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি নিয়ে তৈরি হয়েছে নানা উদ্বেগ। ট্রাম্পের দাবি, যুদ্ধের ক্ষতি কাটিয়ে ইরানকে পুনর্গঠনে অন্তত ২৫ বছর সময় লাগতে পারে।
ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে মোড় নেবে। যুদ্ধের বিস্তার, নাকি কূটনীতির মাধ্যমে সমাধান—এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো বিশ্ব।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available