অনলাইন ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শেষে লালদিঘির উদ্দেশ্য যাত্রা করে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের বহর।
এদিকে, লংমার্চ পূর্ব উদ্বোধনী সমাবেশে বক্তারা বলেন, নির্বাচিত সরকার ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে দেশ ও জনগণের সাথে প্রতারণা করছে। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়ে নিজেদের ব্যর্থ সরকার হিসেবে প্রমাণ করেছে।
১১ দলীয় নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য ৬ দিন যথেষ্ট। অথচ ৬ মাসেও গণরায় বাস্তবায়ন না করে দেশের জনগণের রায়কে উপেক্ষা করা হয়েছে। সরকারের এই ধৃষ্টতার যথাযথ জবাব দেশের মানুষ সঠিক সময়ে দেবেন। প্রশাসন দলীয়করণ থেকে শুরু করে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে সর্বত্র ফ্যাসিবাদের মতোই ত্রাসের রাজত্ব কায়েম করতে শুরু করেছে সরকার।
বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট , সার সংকট ও নিত্যপ্রয়োজনীয় দেশের মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available