• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:৪৪:১৫ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

ফ্যাসিবাদের দোসররা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির

২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৯:২৮

ফ্যাসিবাদের দোসররা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও বিরোধী দলীয় নেতা এ আহ্বান জানান।

Ad

বিবৃতিতে তিনি বলেন, দেশ এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Ad
Ad

ডা. শফিকুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস। ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এ দেশের ছাত্র-যুবসমাজ তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের ওপর গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই শহিদ হন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তিনি শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বলেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত—এটি ভাষা শহিদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে এর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ভাষা ও সংস্কৃতির সম্প্রসারণ ও সুরক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। জনগণের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনাসভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য দলের সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫
করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৯:১৩

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:১৪

কুবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
কুবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:৪৭

আলীকদমে ইয়াবাসহ দুজন আটক
আলীকদমে ইয়াবাসহ দুজন আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৭:৩৬







Follow Us