সাতক্ষীরা প্রতিনিধি: চাল, ডাল, তেলসহ পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি করতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে সুলতানপুর বড় বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চলে।

এসময় সুলতানপুর বড়বাজারে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।


পরে সাতক্ষীরা সদরের বাঁকালে সংগ্রাম কোল্ড স্টোরেজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে দ্রব্যসামগ্রীর মূল্য যাচাইকালে যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, জনস্বার্থে রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available