• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:০২:৫৫ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

আলীকদমে ইয়াবাসহ দুজন আটক

২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৭:৩৬

আলীকদমে ইয়াবাসহ দুজন আটক

বান্দরবান প্রতিনিধি: ‎বান্দরবানের আলীকদমে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

‎১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী (৩১ বীর) আলীকদম সেনাজোনের ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ এর নেতৃত্বে সেনা সদস্য ও আলীকদম থানা পুলিশের একটি যৌথ টহল দল ৯৭ ব্রিগেড ক্যান্টিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন—আলীকদম উপজেলার সুনোং ম্রো পাড়ার বাসিন্দা মেনরাউ মুরং (৩৬) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনিয়া ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা উম ইয়ং ম্রো (৩৩)।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উম ইয়ং ম্রো চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আলীকদম এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে থাকায় সেনা জোন তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে।

‎আটকের পর উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫
করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৯:১৩

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:১৪

কুবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
কুবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:৪৭

আলীকদমে ইয়াবাসহ দুজন আটক
আলীকদমে ইয়াবাসহ দুজন আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৭:৩৬






Follow Us