• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:১৯:০৫ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৭:০৭

তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ৩১ জানুয়ারি শনিবার বিকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে এক সভায় তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন তাসনিম জারা।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শেষে তাসনিম জারা বলেন, ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব সেটা প্রমাণ করতে চাই। আমি শুরু থেকেই বলেছি নির্বাচনের আগে আমি কোটি কোটি টাকা খরচ করব না। লাখ লাখ পোস্টারে আমার শহর আমি নোংরা করব না। অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগের কারণ হব না।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

তিনি বলেন, আমার বিশ্বাস লাখ লাখ পোস্টার কিংবা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং একটা আন্তরিক কথোপকথন। নতুন ধারার রাজনীতি যারা বিশ্বাস করেন, যারা আস্থা রাখেন তারা আপনাদের প্রিয়জন পাঁচজনের সঙ্গে কথা বলবেন।

জারা বলেন, এলাকাবাসী যারা আছেন তারা বোঝাবেন যে নতুনভাবে রাজনীতি করা সম্ভব। আমরা বিশ্বাস করি, অর্থ পেশিশক্তির বাইরে গিয়ে যে রাজনীতি করা সম্ভব, নির্বাচনে জিতে আসা সম্ভব, সেটা আমরা ঢাকা-৯ থেকেই প্রমাণ করব।

এ সময় তিনি গণভোটে ‘হ্যা’ ভোট দিতে সকলকে আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০