• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫০:১৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

২ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪৮:০৯

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা করে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সন এর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

২ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে বেগম খালেদা জিয়া চিকিৎসা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬