• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫০:১৬ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ

৬ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৪৭

খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের বহু আগেই দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সেই পাঁয়তারা সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডা. জাহিদ আরও বলেন, পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই এ ষড়যন্ত্রের পেছনে রয়েছে।

পিআর পদ্ধতিকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, সংবিধানকে ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। এ সময় তিনি সবাইকে আবেগী না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বোঝার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬