• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:৪১:৩৬ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে: ডা. জাহিদ

২৯ আগস্ট ২০২৫ দুপুর ১২:৩৯:২২

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ।

২৮ আগস্ট মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি নেত্রী নিজ বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর ডা. জাহিদ এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে খালেদা জিয়ার চিকিৎসায় অনেক অবহেলা হয়েছে। সময়মতো চিকিৎসা করাতে পারলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ার সম্ভাবনা ছিলো।

এর আগে, মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রওনা হয়ে রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। পরে পরীক্ষা-নীরিক্ষা শেষে রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় ফেরেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ারে নেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯