• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৩৯:৩২ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

টকশোতে অংশ নেওয়া বিএনপি নেতাদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪১:৩৮

টকশোতে অংশ নেওয়া বিএনপি নেতাদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: টকশোতে দলের হয়ে অংশ নেওয়া নেতাদের সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৫ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির টকশোতে অংশ নেওয়া নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি শহিদুল ইসলাম বাবুল, এমপি আজিজুল বারী হেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভা প্রসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার জাগো নিউজকে বলেন, ‘আজকের সভায় ড. মওদুদ আহমেদ আলমগীরের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমাদের সত্য, সুন্দর এবং ন্যায়ের পথে চলতে দিকনির্দেশনা দিয়েছেন।’

সূত্র: জাগো নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:০১




দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:২৩





টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৩:৪৪