• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫১:২৪ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

নরওয়ের রাজার শোক কাটতে না কাটতেই রাজকুমারীর মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৪:২৩

নরওয়ের রাজার শোক কাটতে না কাটতেই রাজকুমারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের মৃত্যুর শোক কাটতে না কাটতেই নতুন এক শোকের ছায়ায় আচ্ছন্ন নরওয়েজিয়ান রাজপরিবার। নরওয়ের প্রয়াত রাজা হ্যারাল্ড পঞ্চমের বোন রাজকুমারী অ্যাস্ট্রিড ৯৪ বছর বয়সে মারা গেছেন। ভাই হ্যারাল্ড পঞ্চমের শেষকৃত্যে অংশ নেওয়ার মাত্র দুই দিন পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে নরওয়ের রাজপ্রাসাদ।

নতুন রাজা হাকন অষ্টম এক বিবৃতিতে তার ফুফু রাজকুমারী অ্যাস্ট্রিডের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ জীবনে তিনি উষ্ণতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজপরিবারের প্রতিনিধিত্ব করেছেন।

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে জানান, রাজকুমারী অ্যাস্ট্রিডকে রাষ্ট্রীয় খরচে সমাহিত করা হবে। তার মৃত্যুতে নরওয়েজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গত মাসে ৮৯ বছর বয়সে মারা যান রাজা হ্যারাল্ড পঞ্চম। ৩৫ বছরেরও বেশি সময় নরওয়ের সিংহাসনে থাকা রাজার শেষকৃত্যে অংশ নেওয়াই ছিল রাজকুমারী অ্যাস্ট্রিডের শেষ জনসমক্ষে উপস্থিতি। দীর্ঘদিন বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর গত মার্চেও নিউমোনিয়ার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

১৯৫৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত রাজত্ব করা রাজা পঞ্চম ওলাভের সন্তানদের মধ্যে রাজকুমারী অ্যাস্ট্রিডই এতদিন জীবিত ছিলেন। ১৯৫৪ সালে তার মা ক্রাউন প্রিন্সেস মার্থা মারা যাওয়ার পর মাত্র ২২ বছর বয়সে তিনি নরওয়ের ফার্স্ট লেডির ভূমিকা পালন করতে শুরু করেন।

তার পিতা রাজা ওলাভ আর দ্বিতীয় বিয়ে না করায় ১৯৬৮ সালে ভাই পঞ্চম হারাল্ডের বিয়ে পর্যন্ত অ্যাস্ট্রিডই রাজপরিবারের ফার্স্ট লেডির দায়িত্ব পালন করেন।

রাজকুমারী অ্যাস্ট্রিডের মৃত্যুতে নরওয়ের রাজপরিবারের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের শেষ অধ্যায়ও সম্পন্ন হলো। তিনি কয়েক দশক ধরে নরওয়ের রাজপরিবারের আনুষ্ঠানিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:০১




দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:২৩