• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৪৮:০৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

পায়ে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:০১

পায়ে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতগণের মধ্যে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পায়ে হেঁটে মিলনায়তনে পৌঁছানোর সময় এ ঘটনাটি উপস্থিত সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের নজর কাড়ে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তি ও সাধু-সন্তরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আয়োজকদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের মন্দিরগুলোর পুরোহিত ও সেবাইতগণের মাঝে সম্মানি বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩



আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২