ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের ৭ মার্চ গ্রেফতারের পর প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।
২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। বিএনপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছিল।
কারাবন্দী অবস্থায় তিনি নির্যাতনের শিকার হন বলেও দাবি করে বিএনপি। পরে তাঁর বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান।
দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। বর্তমানে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available